• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভারতের সাথে ২৪ স্থলবন্দর আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিসি নিউজ ডেস্ক ।। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে থাকা ২৪টি স্থলবন্দরের সবগুলো আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই সভার পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

বৈঠকে ভারতের সঙ্গে তামাবিল এবং আখাউড়া স্থল বন্দরের আধুনিকায়নে একটি প্রকল্প উপস্থাপন করা হয় জানিয়ে এম এ মান্নান বলেন, এসময় প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটি স্থল বন্দরকেই আধুনিকায়নের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের লোকজন যারা যাওয়া-আসা করেন, ব্যবসায়ী বা অন্য যারা… যাওয়া-আসা করেন তারা যেন ভদ্রভাবে স্বস্তি নিয়ে আসা যাওয়া করতে পারেন।

আধুনিকায়নের ব্যাখ্যা দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আধুনিক স্থাপনা করতে হবে, আধুনিক সিস্টেম করতে হবে। উই মাস্ট বি এবল টু প্রোভাইড বেটার সার্ভিস টু আওয়ার পিপল।

তিনি বলেন, আজকে যদিও এখানে দুটির কথা আসছে কিন্তু সকল স্থলবন্দরগুলোকে পর্যায়ক্রমে সংস্কার করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

তামাবিল, আখাউড়া এবং সোনামসজিদ স্থলবন্দরের রাজস্ব আহরণ ব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য ৩১৩ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ