• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড শ্রমিক নিহত

সিসি নিউজ।। নীলফামারীতে ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৮) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত ব্যাক্তি উত্তরা ইপিজেডের দেশবন্ধু টেক্সটাইল মিল লিমিটেডের শ্রমিক। সে ইপিজেড সংলগ্ন বাবুরহাটে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন রুহুল আমিন। নীলফামারী-সৈয়দপুর সড়কের হাজিপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে মোটরসাইকেল চালক। খবর পেয়ে উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ