• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় জোরপূর্বক জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও জমি উদ্ধারের দাবিতে খানসামা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় ও বিধবা মহিলা।

শনিবার দুপুরে খানসামা প্রেসক্লাবে উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মৃত অহিদুল ইসলামের স্ত্রী খাতেমা বেগম এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিবেশি জনৈক ফজলুল হক (মাষ্টার) আমার ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ার অপচেষ্টা করছেন। এতে ব্যর্থ হইলে তিনি জাল দলিল তৈরি করে আমার পরিবারের বিরুদ্ধে সহকারী জজ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যাহা চলমান রয়েছে। এ অবস্থায় বসত বাড়ীতে বেআইনীভাবে প্রবেশ করিয়া আমার দখলকৃত সম্পত্তিতে বে-আইনীভাবে বাড়ীঘর নির্মাণ করিবে ও আমার রোপনকৃত গাছপালা কর্তন ও উক্ত সম্পত্তি হইতে বেদখল করিবেন মর্মে হুমর্কি প্রদান করছেন। যাহার কারণে আমি ৪ কন্যা ও ১শিশু সন্তানকে লইয়া আতংকের মধ্যে জীবন যাপন করিতেছি।
তিনি আরো বলেন, প্রভাবশালী ফজলুল হক মাস্টারের ছেলে সাঈদ হাসান ডন আমাকে ধর্ষণ ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করেও আসছেন।

তিনি হয়রানি ও মিথ্যা মোকদ্দমা হইতে পরিত্রান ও সম্পত্তি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ