• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিজিবির গাড়ি ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ভাঙচুর করেছেন বেতনের বাড়ানোর দাবিতে আন্দোলনকারী বিক্ষুদ্ধ পোশাক শ্রমিকরা। এ সময় তারা পুলিশের দুটি মোটরসাইকেলও আগুন দিয়ে জ্বালিয়ে দেন।

শনিবার বেলা ১২টার দিকে মিরপুর-১৩ নম্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। তাদের দাবি, হয় বেতন বাড়াতে হবে, নয়তো নিত্যপণ্যের দাম কমাতে হবে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তারা বিজিবি ও পুলিশের গাড়িতে আগুন দেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহবুব বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ভাঙচুরের সময় গাড়িতে কোনো বিজিবি সদস্য ছিলেন না বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আসাদ বলেন, আজ সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। দুপুরের পর আরও কিছু কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সড়কে নেমে এসে অবরোধ করেন। পরে বিকালে অবরোধ শেষে যাওয়ার সময় তারা বিজিবির একটি খালি বাসে ভাঙচুর চালান। এসময় পুলিশের দুটি মোটরসাইকেলেও আগুন দেন।

এ ঘটনায় কতজনকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সে সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না।

এর আগে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জীবন যাত্রার ব্যয়ভার মেটানো সম্ভব হচ্ছে না জানিয়ে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। উৎস: ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ