• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চলতি ও আগামী বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। চলতি বছর (২০২২) এবং আগামী বছর (২০২৩) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর আমরা রোল-আউটে যাচ্ছি। কিন্তু আগামী বছর ক্লাস এইট যাবে না। পরের বছর যাবে। তার পরও জেএসসি পরীক্ষা নেওয়ার একেবারেই সুযোগ নেই।’

দীপু মনি বলেন, ‘পরীক্ষার পরিবর্তে এখন স্কুল পর্যায়ে যেভাবে মূল্যায়ন হয়, সেভাবেই মূল্যায়ন হবে। এই মূল্যায়নের ওপর ভিত্তি করেই আমরা সনদ দেব।’

নতুন কারিকুলামের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে নতুন কারিকুলাম শুরু। অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে। এই বছর পরীক্ষা হবে না। কাজেই আগামী বছরও পরীক্ষা নেওয়ার কোনো কারণ থাকবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ