• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী সরকারি মহিলা কলেজের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিসি নিউজ ।। নীলফামারী সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।

অধ্যক্ষ ওবায়দুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধূরী শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রমূখ।

প্রধান অতিথি আসাদুজ্জামান নুর এমপি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিতে হবে। নীলফামারী সরকারি মহিলা কলেজের এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বর্হি:বিভাগ ও আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার দুটিতেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান জুঁই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ