• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উদীচীর কেন্দ্রীয় কমিটিতে কাজী হাসনাত ও শেখ রোবায়েত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়পুরের কাজী আবুল হাসনাত ও শেখ রোবায়েতুর রহমান রোবায়েত বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে। গত ২, ৩ ও ৪ জুন ঢাকা মহানগরী নাট্য মঞ্চে তিন দিনব্যাপী বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও অমিত রঞ্জন দেকে সাধারণ সম্পাদক করে ৯৯ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য উদীচীর কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে। সারাদেশ থেকে প্রায় তিন শত শাখার প্রতিনিধি জাতীয় সম্মেলনে অংশ গ্রহন করেন। সৈয়দপুর শাখার কার্যকরী সদস্য কাজী আবুল হাসনাত এর আগেও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য হিসেবে ছিলেন। আর বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সৈয়দপুর শাখার সহ-সভাপতি শেখ রোবায়তুর রহমান রোবায়েত এবারই প্রথমবারের মতো উদীচী’র কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন।

সৈয়পুরের কাজী আবুল হাসনাত ও শেখ রোবায়েতুর রহমান রোবায়েত যথাক্রমে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সৈয়দপুর শাখার সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির এবং সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ