• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর সদরে এক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আহতদের মধ্যে ১৯ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর-ঢাকা মহাসড়কের ব্যাংকালী নামক স্থানে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহসান পরিবহন নামে দূরপাল্লার একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩৫)।

এ বিষয়ে দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ জানান, আহসান পরিবহন নামে একটি কোচ পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছিল। রাত সাড়ে ৯টায় কোচটি দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে দুজন তাৎক্ষণিকভাবে মারা যান এবং রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ