• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চম্পাতলীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২, ট্রাকে আগুন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর- দিনাজপুর মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আমিন শাহ্ (৪৭) ও ভ্যান চালক সনু মিয়া (৫০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার চম্পাতলী বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকটিতে আটক করে উসুক জনতা আগুন লাগিয়ে দিয়ে। পরে স্থানীয়রা নিহত আমিন শাহ-এর স্ত্রী আমিনা আক্তার মেরিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করে।

স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বের হয়ে ভ্যানযোগে রাণীরবন্দর বাজারের উদ্দেশ্যে বের হয়ে চম্পাতলী বাজারের সামনে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রয়ন হারিয়ে ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত আমিন শাহ্ উপজেলার ফতেজংপুর গ্রামের মন্টু শাহ্ পাড়ার মৃত আফতাব উদ্দিনের ছেলে ও অপর একজন নশরতপুর গ্রামের কলেজমোড় এলাকার হাড়ি পাড়ার বাসিন্দা।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ