• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৫ টাকা কেজিতে চাল পাবে ৫০ লাখ মানুষ

সিসি নিউজ ডেস্ক ।। বছরে দুই ধাপে পাঁচ মাসে দেশের ৫০ লাখ মানুষকে ১৫ টাকা কেজিতে চাল দেবে সরকার। এই দামে নিম্ন-আয়ের মানুষেরা প্রতিমাসে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ এবং সার্বিক সরবরাহ একপ্রকার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। তবে বাংলাদেশে কৃষিখাতের উৎপাদন অব্যাহত রাখতে আমাদের সরকার প্রথম থেকেই সতর্ক ছিল।’

‘খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে ত্বরিত পদক্ষেপ গ্রহণের ফলে উৎপাদন অব্যাহত রাখতে পেরেছি এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। স্বল্প-আয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রমের মাধ্যমে নিয়মিতভাবে সুলভমূল্যে চাল ও আটা বিক্রি করেছি।’

অর্থমন্ত্রী বলেন, ‘চলতি ২০২১-২২ অর্থবছরেও এ কর্মসূচিতে ৫.৭০ লাখ মে. টন চাল ও ৪.৮৫ লাখ মে. টন গমের ফলিত আটা বিতরণ করা হচ্ছে। আমরা ২০২২-২৩ অর্থবছরেও খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখব।’

‘৫০ লাখ নিম্ন-আয়ের পরিবারকে বছরে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং মার্চ ও এপ্রিল অর্থাৎ ৫ মাসব্যাপী ১৫ টাকা কেজি দরে পরিবারপ্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণপূর্বক খাদ্যসহায়তা প্রদান করা হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ব্যবস্থাপনায় ২০২২-২৩ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস হতে খাদ্যশস্য সংগ্রহের জন্য আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি ৩১ দশমিক ৪২ লাখ টন। অন্যদিকে একই সময়ে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০ দশমিক ৯৫ লাখ টন।’

এর আগে দুপুরে সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।

গত ৫ জুন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ৪ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ