• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নারীসহ আটক পল্লী ইসলামী সংস্থার এমডির জামিন

সিসি নিউজ ডেস্ক ।। নারীসহ বেহাল্লাপনা ও অশ্লীলতার অভিযোগে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পুলিশের হাতে আটক পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেস ওয়াটার টেকনোলোজি’র ব্যবস্থাপনা পরিচালক লিওন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। শুক্রবার ছুটির দিন হওয়ায় দিন শেষে বিকাল সাড়ে ৫টায় লিওন চৌধুরী ও ওই কথিত নারীকে জামিন দেয় আদালত।

দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম লিমেন্ট রায় এই জামিন মঞ্জুর করেন।

দিনাজপুর পুলিশ কোর্টের ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান, যেহেতু নারীসহ বেহাল্লাপনা ও অশ্লীলতামুলক আচরণের অভিযোগে পুলিশ ২৯০ ধারায় অভিযুক্তদের কোর্টে প্রেরণ করেছে, তাই তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। ছুটির দিন হওয়ায় যেহেতু ব্যাংক-অফিস-আদালত বন্ধ, তাই দোষ স্বীকার করে মামলা থেকে মুক্তি পাওয়ার কোন পথ ছিল না। নির্ধারিত পরবর্তী তারিখে তারা উভয়ে দোষ স্বীকার করলে জরিমানার মাধ্যমেও এ মামলা থেকে মুক্তি পেতে পারে। এসব মামলার রায়ে জেল বা হাজতবাস কমই হয়।

প্রসঙ্গত: বৃহস্পতিবার রাত ৯টায় বেহাল্লাপনা ও অশ্লীলতার অভিযোগ বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পুলিশের হাতে আটক হন পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেস ওয়াটার টেকনোলোজির ব্যবস্থাপনা পরিচালক লিওন চৌধুরী। উৎস: ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ