• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন, রেল যোগাযোগ বন্ধ

সিসি নিউজ ডেস্ক ।। মৌলভীবাজারের শমশেরনগর কুলাউড়া স্টেশনের মধ্যবর্তী চাক কবিরাজি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। আজ দুপুর ১টার দিকে পারাবত এক্সপ্রেসের ‘ঙ’ নম্বর বগি থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ট্রেনের যাত্রী সুকেনদাশ বলেন, আমি ‘ঙ’ নম্বর বগিতে শ্রীমঙ্গল থেকে সিলেট যাওয়া জন্য উঠেছি। হঠাৎ শমশেরনগর রেলস্টেশন ক্রস করার পর আমার পেছনের সিট থেকে আগুনের সূত্রপাত হয়।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুকুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের জেনারেটরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ