• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলওয়ের পতিত জমিগুলো ঘেরা বেড়ার আওতায় রাখার উদ্যোগ

সিসি নিউজ ডেস্ক ।। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম জানান, রেলওয়ের অব্যবহৃত/পতিত জমির পরিমাণ ১০ হাজার ৮৪৩ দশমিক ১৫ হেক্টর। এই পতিত জমিগুলো ঘেরা বেড়ার আওতায় এনে দখলে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রেলওয়ের পতিত জমি এবং আবাসিক এলাকায় খালি জায়গা কিছুটা অবৈধ দখলে রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে। প্রতি মাসেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এমপি হাজী সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সরকারি দলের মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের শূন্যপদের সংখ্যা ২২ হাজার ৭০৪টি। এর মধ্যে প্রথম শ্রেণির ১৪টি ও দ্বিতীয় শ্রেণির ৫৫৪টি পদের চাহিদা এরই মধ্যে বাংলাদেশ কর্ম কমিশনে (বিপিএসসি) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, রেলওয়ের ২২ হাজার ৭০৪ শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির ২০১টি, দ্বিতীয় শ্রেণির ১ হাজার ৬০১টি, তৃতীয় শ্রেণির ৮ হাজার ৫৭৫টি এবং চতুর্থ শ্রেণির ১২ হাজার ৩২৭টি। এসব শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির ১৪টি ও দ্বিতীয় শ্রেণির ৫৫৪টি পদের চাহিদা পিএসসিতে পাঠানো হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭ হাজার ৩৫১টি পদের ছাড়পত্র পাওয়া গেছে। এর মধ্যে তৃতীয় শ্রেণির ৪৪১টি এবং চতুর্থ শ্রেণির ২ হাজার ৮১২টিসহ ৩ হাজার ২৫৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৭ জুন এএলএম গ্রেড-২ ও গার্ড গ্রেড ২ পদের নিয়োগ পরীক্ষা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ