• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তা সেচ ক্যানেল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডিমলা প্রতিনিধি।। নীলফামারী ডিমলায় তিস্তা সেচ ক্যানেল থেকে শাহীন হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (১৩ জুন) বিকেল ৩টায় উপজেলার তুহিন বাজার এলাকায় তিস্তা সেচ ক্যানেলের স্লুইস গেটে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
শাহীন উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। সে নাউতারা স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বাবা-মা ঢাকায় থাকায় সে নানীর কাছে থাকেন।
এলাকাবাসী জানায়, বিকেলে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে সাতজন বন্ধু মিলে গোসল করতে নামে শাহীন। গোসলের সময়  ব্রীজ থেকে সাত বন্ধু একসাথে লাফ দেয় পানিতে। ছয় জন সাঁতরে পাড়ে আসলেও শাহীন স্রোতের টানে তলিয়ে যায়।
ডিমলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে রংপুর থেকে আসা একটি ডুবুরি দল রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে দূরে মরদেহটি উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ