• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফের বাড়ল ডলারের দাম

সিসি নিউজ ডেস্ক ।। এক দিনের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান আরও কমালো কেন্দ্রীয় ব্যাংক। সোমবার টাকার দাম আরও ৫০ পয়সা কমিয়ে প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা। এক দিন আগেও যা ছিল ৯২ টাকা। এই দরকে ‘আন্তব্যাংক দর’ বলছে বাংলাদেশ ব্যাংক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, আজ প্রতি ডলার ৯২ টাকা ৫০ পয়সা দরে ১০৫ মিলিয়ন ডলার (১০ কোটি ৫০ লাখ) বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করা হয়েছে।

গত মঙ্গলবার ৯২ টাকায় ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। এর পর দিন হঠাৎ করে দাম কমে প্রতি ডলার ৯১ টাকা ৫০ পয়সা বিক্রি করা হয়। তিনদিন পর রবিবার আবারও ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ৯২ টাকা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, নতুন দাম অর্থাৎ ৯২ টাকা ৫০ পয়সা রেটে সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হয়েছে। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর। এই দরে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো ডলারের বিপরীতে টাকার হিসাব করে থাকে।

রবিবার এক ডলা‌র বিক্রি হয় ৯২ টাকায়। এ নিয়ে গত দুই মাসে ডলারের দাম ৬ টাকা ৩০ পয়সা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ১৩ এপ্রিল ডলারের দাম ছিল ৮৬ টাকা ২০ পয়সা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ