• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

“এখন চা ওয়ালা, দোকানি-সবাই সাংবাদিক”

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ‘সাংবাদিকদের নিয়ম-নীতির মধ্যে কাজ করতে হবে। সাংবাদিকতার পেশায় এসে কেউ “সাংঘাতিক” হতে পারবে না। এগুলোর কোনো সুযোগ নেই।’ আজ সোমবার রাতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে এখন চাওয়ালা, দোকানি-সবাই সাংবাদিক। এটা চলতে পারে না। আমরা ইতিমধ্যে পিআইবি ও প্রেস কাউন্সিলের মাধ্যমে সারা দেশের সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ গ্রহণ করেছি।’

নিজামুল হক বলেন, ‘পিআইপি টেলিভিশন ও অনলাইনের সাংবাদিকদের তালিকা করবে। আমরা প্রিন্ট মিডিয়ার তালিকা করব। সাংবাদিকদের নীতিমালা মেনেই কাজ করতে হবে। অন্য পেশায় থেকে যাঁরা সাংবাদিকতা করছেন, তাঁদের অবদান অস্বীকার করছি না। তবে সাংবাদিকতাই একমাত্র পেশা হওয়া উচিত। একটা সময় তাই হবে।’

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, ‘সাংবাদিককে অন্তত গ্র্যাজুয়েট হতে হবে। ৫ বছর কোনো মূলধারার সংবাদপত্রের সাথে কাজ করলে তার জন্য শিথিলযোগ্য। প্রতিটি তালিকা ডিসি অফিস, সংবাদপত্র থেকে নেওয়া হবে। আবার যাচাই-বাছাই করেই সাংবাদিক পরিচয় দেওয়া হবে। এই জন্য প্রতি ৬ মাস অন্তর অন্তর তদন্ত করা হবে।

মতবিনিময়ের শুরুতে আরইউজের পক্ষ থেকে প্রেস কাউন্সিলর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় আরইউজে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান আলম, আরইউজের কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ