সিসি নিউজ ।। নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সুফলভোগী সদস্যদের তিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু করা হয়েছে।
অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিআরবির হলরুমে অপ্রধান শস্য বিশেষজ্ঞ রংপুর উপ-অঞ্চলের আব্দুল মতিন প্রথম দিন উপকার ভোগী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন। সকাল সারে ৯ট থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়। আগামী বৃহস্পতিবার ১৬ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
উপজেলার কৈমারী, কাঠালী, খুটামারা, ডাউয়াবাড়ী ও বালাগ্রাম ইউনিয়নের ১০টি দলের ২৩ জন নারী ও ১৭ জন পুরুষ মোট ৪০জন এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। দ্বিতীয় দিন বুধবার প্রশিক্ষণ দিবেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ। শেষদিন বৃহস্পতিবার প্রশিক্ষণ দিবেন উপ পরিচালক আবুল হান্নান ।
সমাপনী দিনে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজিদুল ইসলাম। প্রশিক্ষণ শেষে স্বল্প সুদে সর্বোচ্চ ১৫ হাজার ঋণ দেয়া হবে।