• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্ত্রীর উপর অভিমান করে যুবকের আত্মহত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ঘোড়াঘাটে সাবেক স্ত্রীর উপর অভিমান করে ইমরান মিয়া (৩৫) নামের এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছে। তিনি পৌরসভা এলাকার ৬নং ওয়ার্ড এর লালমাটি পূর্বপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

সোমবার (১৩ জুন) সন্ধ্য়ায় নিহতের নিজ বাড়িতেই আত্মহননের এই ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত ইমরানের সাথে কয়েক বছর পূর্বে ৩ সন্তানের জননী এক মহিলার বিয়ে হয়েছিল এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির কারণে এপর্যন্ত তাদের দুইবার তালাকও হয়েছিল। কিন্তু এতকিছুর পরও সে পুনরায় অর্থাৎ তৃতীয় বারের মতো সাবেক স্ত্রীকে নিয়েই ঘর বাঁধতে চায়।

ঘটনার দিন সোমবার দুপুরে মাদক সেবন করার অপরাধে তাকে আটক করেছিল পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ১ হাজার টাকা অর্থদন্ড করে ছেড়েও দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। এরপর বিকেল বেলা থানায় তার পরিবার ও সাবেক স্ত্রীর পরিবার ঘোড়াঘাট থানায় বসেছিল পুনরায় তাদের সংসার বাঁধানোর জন্য। কিন্তু সেই আলোচনায় নিহত ইমরানের সাবেক স্ত্রী আর কখনও তাকে বিয়ে করবেনা বলে সাফ জানিয়ে দেয়, সে কারণে ইমরান অভিমান করে বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ রুপম কুন্ড তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, এ ঘটনায় থানায় একটি  ইউডি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ