• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অপরাজিতাদের সাথে মতবিনিময় 

সিসি নিউজ ।। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নীলফামারীর সৈয়দপুরে সরকারি সেবাদানকারী দফতরের কর্মকর্তাদের সঙ্গে অপরাজিতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর আয়োজনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সুইচ এজেন্সী ফর ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে  হেলভেটাস্’র সহযোগিতায় ওই সভার আয়োজন করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও  উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর নীলফামারী জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামাল হোসেন শাহ্।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে স্ব স্ব  দপ্তরের সেবাসমূহের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসান আলী ।
মতবিনিময় সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর সৈয়দপুর উপজেলা সমন্বয়কারী মোছা. রীমা আক্তারসহ সৈয়দপুর উপজেলার পাঁচটি কামারপুকুর,কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়ী, বাঙ্গালীপুর ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ