• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াত সমর্থিত প্রার্থীর কাছে নৌকার পরাজয়

সিসি নিউজ ডেস্ক ।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থীত প্রার্থী সেফাউল মূলক মোটরসাইকেল প্রতীকে নিয়ে ১৬ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছে ৮ হাজার ৪৮৪ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিরতহীন ভোটগ্রহণ ভোটারদের মাঝে ছিলো আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা।

তবে প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় কম সময়ে সহজেই ভোটাররা ভোটারাধিকার প্রয়োগ করতে পেরেছে। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, কানসাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ১৬ হাজার ৫৯১ ভোট চেয়ারম্যান পদে মোঃ সেফাউল মুলক নির্বাচিত হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বি বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৪৮৪ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ