• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুরিয়ার সার্ভিস থেকে নকল আকিজ বিড়ি জব্দ

সিসি নিউজ ডেস্ক ।। ময়মনসিংহে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে দেড় লাখ নকল বিড়ি জব্দ করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নগরীর ধোপাখোলা এলাকার এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে নকল ব্যান্ড রোলযুক্ত দেড় লাখ নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুষ্টিয়ার মেহেরপুর থেকে নকল বিড়ি এনে দীর্ঘদিন ধরে বাজারজাত করছিল একটি চক্র। তাঁরা সরকারের কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা করছিল।

ওসি আরও বলেন, কুরিয়ার সার্ভিস থেকে বিড়ি নিতে আসা সিএনজি চালকের দেওয়া তথ্যে জানা যায়, একজন লোক ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জে যাওয়ার জন্য তাঁর গাড়ি ভাড়া করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি।

সরকারি বিধি মতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমে যেকোনো বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। তাই সকল কমদামি নকল ব্যান্ড রোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতেও পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ