• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বন্যা পরিস্থিতিতে হল ছাড়ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

সিসি নিউজ ডেস্ক ।। উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে সিলেটের বিভিন্ন এলাকা। এরই মধ্যে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস বন্যায় প্লাবিত হয়েছে। আতঙ্কিত হয়ে হল ছাড়ছেন সেখানকার শিক্ষার্থীরা।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হল থেকে বাসে শিক্ষার্থীদের কদমতলী বাস স্ট্যান্ডে যেতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বাসযোগে শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে আনা হয়।

এর আগে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আবাসিক ছাত্রী হল থেকে শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করেন বিজিবি কর্মকর্তারা। ছাত্রী হলের শিক্ষার্থীরা নিরাপদে হল ছাড়েন।

এছাড়া শিক্ষার্থীদের সহযোগিতায় গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের কাজ করতে দেখা যায়। আজও তারা তাঁদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোস্তাকিম বলেন, ‘বন্যার কারণে ক্যাম্পাসে বিদ্যুৎ না থাকায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাও বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের বাসে কদমতলী বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। সেখান থেকে অন্য বাসে বাড়িতে চলে যাব।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়। বন্যা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নিরাপদে হল ছাড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু রয়েছে।’

উল্লেখ্য, বন্যার পানি বেড়ে যাওয়ায় গতকাল শুক্রবার সকাল ১০ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় আগামী ২৫ জুন পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ