• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিসি নিউজ ডেস্ক ।। এক দিন বন্ধ থাকার পর আবারও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (১৯ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। তিনি বলেন, রোববার দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

তিনি বলেন, গতকাল থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত বেশ কয়েক জায়গায় রেললাইনে বন্যার পানি উঠে যাওয়ায় আমরা সিলেট রেলস্টেশন থেকে রেল চলাচল বন্ধ করে দিই। তবে ফেঞ্চুগঞ্জ স্টেশন থেকে রেল যোগাযোগ স্বাভাবিক রেখেছিলাম। আজ রেলের রাস্তা থেকে পানি নেমে যাওয়ায় দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে স্টেশনে বন্যার পানি ওঠায় শনিবার (১৮ জুন) সিলেট স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ