• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

তিন সন্তানের নাম স্বপ্ন-পদ্মা-সেতু

সিসি নিউজ ডেস্ক ।। নারায়ণগঞ্জের বন্দরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন অ্যানি বেগম (২৪) নামে এক নারী। দীর্ঘ প্রতীক্ষা আর অপেক্ষার পর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের প্রাক্কালে একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় বেজায় খুশি এই গৃহবধূ। খুশির মাত্রা এতটাই বেশি যে, স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে অ্যানি বেগমের তিন সন্তানের নামও রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।

শনিবার নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম। তবে পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে তিন সন্তানের নামকরণ করায় রোববার বিষয়টি আলোচনায় আসে।

অ্যানি বেগম বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। অপু পেশায় একজন ব্যবসায়ী। এছাড়াও স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি।

আশরাফুল-অ্যানি দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন ‘স্বপ্ন’। দুই মেয়ের নাম রাখা হয়েছে ‘পদ্মা’ ও ‘সেতু’, যা একসঙ্গে স্বপ্নের পদ্মা সেতুকে প্রতিনিধিত্ব করে বলে জানান তারা। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

এ বিষয়ে আশরাফুল ইসলাম অপু বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের তিনজনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতু। আমাদের কাছেও নামটি পছন্দ হয়েছে। এজন্য ছেলে-মেয়েদের নাম রেখেছি- স্বপ্ন, পদ্মা ও সেতু।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের এমন নাম রাখা হয়েছে।

এ বিষয়ে হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, অ্যানি নামের ওই নারী শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে এই নবজাতকদের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেশেন্টের তাগিতে সিজার করতে হয়েছে।

অপু-অ্যানি দম্পতির আদুল্লাহ নামে ৫ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে। আবদুল্লাহ বন্দরের কদম রসূল শিশুবাগ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ