• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুধবার থেকে শুরু হচ্ছে টিসিবির তেল–চিনি–ডাল বিক্রি

সিসি নিউজ ডেস্ক ।। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে তেল, চিনি, ডাল বিক্রির কার্যক্রম। টিসিবির একটি সূত্রে এই তথ্য জানিয়েছে।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে সয়াবিন তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে। এই বিক্রয় কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতিকেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি করা হবে।

টিসিবি আরও জানিয়েছে, একজন ডিলার ৬০০ কেজি করে চিনি, মসুর ডাল ও ৬০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ পাবেন। প্রতি কেজি ও লিটারে ডিলারেরা ৫ টাকা করে মুনাফা করবে। তবে যেসব ডিলার উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে তাঁরা ৬ টাকা করে মুনাফা পাবেন। কোনো ডিলার স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের বাইরে পণ্য বিক্রি করলে তাঁর জামানত বাজেয়াপ্ত করে ডিলারশিপ বাতিল করা হবে।

টিসিবি থেকে আরও জানানো হয়েছে, জেলা প্রশাসক থেকে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে পণ্য বিক্রি হচ্ছে কি না তার সার্বিক কার্যক্রম তদারকি করা হবে। জনপ্রতি ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি করতে পারবেন।

দেশের বাজারে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম অসহনীয় বেড়ে যাওয়ায় সরকার দেশের নিম্ন ও হতদরিদ্র শ্রেণির মানুষ যাতে স্বল্প দামে পণ্য কিনতে পারে সে লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে। গত রোজায় দেশের এক কোটি পরিবারের মধ্যে দুই দফায় পণ্য দেওয়া হয়েছিল। আর চলতি মাসে আরেক দফা পণ্য বিক্রি করা হবে। তবে এই পণ্য শুধু কার্ডধারীরাই পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ