• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সিলেটে বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশের সিলেটে অঞ্চলে বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য জরুরি ভিত্তিতে ৫ কোটি টাকার ওপরে অর্থ দিয়েছে। আর যুক্তরাষ্ট্রও জরুরি ভিত্তিতে ২ কোটি ৩০ লাখ টাকা সহযোগিতা করেছে। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট অঞ্চলে চলতি বন্যায় ৫ কোটি টাকার ওপরে এবং সম্প্রতি বন্যায় ত্রাণ হিসেবে এখন পর্যন্ত মোট ৭ কোটির ওপর টাকা দিয়েছে যুক্তরাজ্য। এ অর্থ স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে বরাদ্দ দেওয়া হবে।

যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, এ তহবিল আজকে বুধবার ছাড় করা হয়েছে। নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি ও পয়োনিষ্কাশন এবং শিক্ষা কার্যক্রমে এ অর্থ ব্যবহার করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন উন্নয়ন সহযোগী ইউএসএআইডির মাধ্যমে ২ কোটি ৩০ লাখ টাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা সহযোগিতায় দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের উত্তরাঞ্চলের স্মরণকালের বৃষ্টি ও বন্যায় এ অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, কিছু অঞ্চলে গত ১২০ বছরে এ ধরনের বন্য দেখা যায়নি। বাংলাদেশের মানুষ ও সরকারের এ ধরনের কঠিন মুহূর্তে সব সময়ে যুক্তরাষ্ট্র পাশে থাকবে।

ইউএসএআইডি গত ৫০ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি ডলারের ওপর সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানবিক সহায়তায় ১২ কোটি ডলার এবং খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ তৈরি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনে সহনশীলতা বাড়াতে শুধু গত বছর ২০২১ সালে বাংলাদেশে ২০ কোটি ডলার সহযোগিতা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ