• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশ-ভারতে রেল যোগাযোগ বন্ধ থাকবে ৮ দিন

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাকারি তিনটি ট্রেন মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস আটদিনের জন্য বন্ধ থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার ভারতের পূর্ব রেল বিভাগ জানায়, আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে  মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। এছাড়া ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে মিতালী এক্সপ্রেস।

বাংলাদেশ রেলওয়ের বিশেষ অনুরোধে দুই দেশের দিক থেকেই এই তিন ট্রেন বন্ধ থাকবে। ১৪ জুলাইয়ের পর রুটগুলোতে আবারও চলাচল করবে ট্রেন। এছাড়া ঈদ উপলক্ষে এই সময়ে বন্ধ থাকবে দুই দেশের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থাও।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ভারত-বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ ছিল। দীর্ঘ দুই বছরের বেশি সময় পর গত মাসে আবার রেল যোগাযোগ চালু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ