সিসি নিউজ।। ১২৪ বোতল ফেন্সিডিলসহ আব্দুল্লাহ আল মামুন পাপ্পু (২৬) নামে এক সেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গ্রেপ্তারকৃত মামুনকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৪ জুন) বিকেল ৩টায় উপজেলার কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আব্দুল্লাহ আল মামুন পাপ্পু রংপুর শহরের নিউ সেনপাড়া এলাকা তমিজ উদ্দিনের ছেলে। সে ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান রংপুর মহানগরের স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেটে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিল। এসময় টহলরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে মোটর সাইকেলটিকে ধাওয়া করে আটক করেন। পরে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এসময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে আব্দুল্লাহ আল মামুন পাপ্পুকে আটক করে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল বলেন, আব্দুল্লাহ আল মামুন পাপ্প সেচ্ছাসেবকলীগের নেতা কিনা তা আমার জানা নেই। তবে তিনি মাদক ব্যবসায়ী সেটা পরিস্কার হয়েছি। তার নামে আরো কোন মাদক মামলা রয়েছে কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।