• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নাট বল্টু খোলা বায়েজিদ সাতদিনের রিমান্ডে

সিসি নিউজ ডেস্ক ।। পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ভিডিও করা যুবক বায়েজিদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন শরীয়তপুরের আদালত।
সোমবার (২৭ জুন) শরীয়তপুর চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন।

শরীয়তপুর আদালতের কোট পরিদর্শক মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়। বায়েজিদের গ্রামের বাড়ি পটুয়াখালী।

শনিবার (২৫ জুন) বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (২৬ জুন) ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ