জলঢাকা প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এর পক্ষে ভার্চুয়াল বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ ।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, পুলিশ উপ-পরিদর্শন এস আই উজ্জ্বল প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়িত্বেরত কর্মকর্তাবৃন্দ, ইউ’পি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
কর্মশালায় উন্মুক্ত আলোচনায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্ৰহণ করা হয়। অতিথিগণ মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে মাদক নির্মূলে এবং মাদকমুক্ত সমাজ গড়তে বিভিন্ন সুপারিশ প্রস্তাব করেন। বক্তাগণ মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন। তরুণ সমাজকে মাদকের কালো ছোবল থেকে দুরে রাখতে খেলাধুলার পাশাপাশি অভিভাবকগণকে সচেতন হতে পরামর্শ দেন।
অনুষ্ঠানট পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।