• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কালাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ৮ম শ্রেণির ছাত্রী আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাইয়ে রাইসা খাতুন ওরফে চম্পা (১৩) নামে এক স্কুলছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামে এ ঘটনা ঘটে।

রাইসা ওই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে ও মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে রাইসা খাতুন ওরফে চম্পা। শনিবর রাত সাড়ে ৮টার দিকে বাবা-মায়ের উপর অভিমান করে পোকা মারার কীটনাশক ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাকে নিয়ে বগুড়া যাওয়ার পথেই মহাস্থানের মসলা গবেষণা কেন্দ্র এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছৈ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ