• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৪ মাস পর করোনায় একদিনে ১২ জনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। দৈনিক শনাক্তের হার ছাড়িয়েছে ১৬ শতাংশ।

একদিনে মৃত্যুর এই সংখ্যা গত ৫ মার্চের পর সর্বোচ্চ। সেদিন ১৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে করোনাভাইরাসের সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যুও নেমে এসেছিল শূন্যের ঘরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৮৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।

গত একদিনে দেশে যে ১২ জনের মৃত্যু হয়েছে, তাদের আটজনই ছিলেন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও যাশোর জেলায় একজন করে কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ