• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

সিসি নিউজ ডেস্ক ।। এ বছর কোরবানির পশুর চামড়ার নতুন ক্রয়মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ে বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সভা শেষে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে বাণিজ্যমন্ত্রীর ঘোষণা সচিব জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট  ৪৭ -৫২ টাকা যা আগে ছিল  ৪০ থেকে ৪৫ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ -৪৪ টাকা যা আগে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা।

এ ছাড়া, সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা যা আগে ছিল ১৫ থেকে ১৭ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ ১২ থেকে ১৪ টাকা  নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে স্টেকহোল্ডারদের উপস্থিতিতে কাঁচা চামড়ার এই ক্রয়মূল্য নির্ধারণ করে দেয়া হয়। বাণিজ্য সচিব আশা করেন, এবার লবণযুক্ত চামড়া সংগ্রহ সম্ভব হবে। ২০১৬ সালের পর থেকেই চামড়ার দাম নিম্নমুখী। তবে এবার দাম বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

গতবছর বাণিজ্য মন্ত্রণালয় থেকে দাম নির্ধারণ করে দেয়া হলেও তা কার্যকর হয়নি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সারাদেশে কম দামে চামড়া বেচাকেনা হয়েছে। এমনকি ঢাকা শহরেও চামড়ার নির্ধারিত দাম কার্যকর হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ