• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পুলিশ কর্মকর্তার উদ্যোগে সৌন্দর্যবর্ধন কর্মসূচী

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠান ও খোলা স্থানে বৃক্ষরোপনের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের এক কর্মসূচী নেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলমের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে বিমানবন্দর সড়কে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। এ সময় সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাবু, মহসিনুল হক মহসিন, মোজাম্মেল হক, স্কুলশিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন উপস্থিত ছিলেন। প্রথম দিনে শহরের বিভিন্ন সড়কে সৌন্দর্যবর্ধনকারী হিসেবে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও পলাশ গাছের ৫শত গাছের চারা রোপন করা হয়েছে। পুলিশ কর্মকর্তার এমন উদ্যোগকে শহরের সুধী সমাজ সাধুবাদ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ