• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জয়পুরহাটে ইউএনও, সহকারী ভূমি কমিশনারসহ ৩২ জন করোনায় আক্রান্ত

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরাফাত হোসেন, সহকারী ভূমি কমিশনার ফজলে ওয়াহিদ ও ইউএনওর ড্রাইভার জামালউদ্দিনসহ এক সপ্তাহে ৩২ জন ব্যক্তি করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তুলসী চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট শ্রী শ্যামল কুমার চট্রোপাধ্যায় জানান, আক্রান্ত ৩২ জন ব্যক্তির মধ্যে ২৮ জন সদর উপজেলার বাকী ৪ জন কালাই উপজেলার। এক সপ্তাহের মধ্যে ১ তারিখে ৪ জন, ৩ তারিখে ৫ জন, ৪ তারিখে ১০ জন, ৫ তারিখে ৩ জন, ৬ তারিখে ২ জন, ৭ তারিখে ৮ জন শরীরে করানা সনাক্ত হয়।
জয়পুরহাট জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তুলসী চন্দ্র রায় বলেন, ইউএনও ও সহকারী ভূমি কমিশনারসহ আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমাদের চিকিৎসকরা তাদের ব্যবস্থাপত্রসহ সার্বিক খোঁজ খবর নিচ্ছেন এবং কোন অসুবিধা হলে তাদেরকে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে করোনার স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও সেইভাবে কাজ করছি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধিসহ সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ