• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস্ সামাদ শাহ’র মায়ের ইন্তেকাল 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস্ সামাদ শাহ’র মাতা উ‌ম্মেহানী বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্ননালিল্লাহি… রাজিউন)। তিনি গত বুধবার (৬ জুুলাই) বিকেলে ৪ টা দিনাজপুরের চি‌রিরবন্দর উপজেলার ফ‌তেজংপুর ইউ‌নিয়নের উত্তর পলাশবাড়ী গ্রামের নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তি‌নি তিন ছেলে ও  চার মেয়ে, নাতি-নাতনি,অসংখ্যক আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন ৷ ওই দিনই বাদ এশা তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজের জানাজায় বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তাঁর পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

মরহুমা উম্মেহানি বেগম ছিলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ‌্যালয়ের সি‌নিয়র সহকারি শিক্ষক, মোঃ  ইউনুছ আলী ও উত্তর পলাশবাড়ী ফা‌যিল মাদ্রাসার প্রভাষক আব্দুস সালাম শাহ এর মা এবং বড়দহ সরকারি প্রা‌থমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  এস,এম, শরীফ মাহবুবুল আলম ও কয়া‌গোলাহাট সরকারি প্রাথমিক ‌বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মোঃ , এস এম আব্দুল্লাহ আল মামুনের দাদী।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মোঃ আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান, মুসারাত জাহান  মিলি, মোঃ আজহারুল ইসলাম রামকৃষ্ণ মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমান চৌধুরী, কয়াগোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাপ্তাহিক জনসমস্যা পত্রপত্রিকার সম্পাদক  প্রভাষক শওকত হায়াৎ শাহ্,  সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু ও জসিম উদ্দিন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ