• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে সড়ক ও বিদ্যালয়ের জায়গায় দখল করে দোকানপাট তৈরির অভিযোগ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে সড়ক ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে শ্রেণি কক্ষ ঘেঁষে দোকান ঘর তৈরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজারীহাট – তারাগঞ্জ উপজেলা পাকা সড়ক ও  হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের জানালা ঘেঁষে ওই দোকান ঘর তৈরি করা হয়েছে। এ ঘটনায় গত ৭ জুলাই  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার মো. মুহিউদ্দিন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে  একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকায় হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। বিগত ১৯৪৬ সালে স্থাপিত এ বিদ্যালয়ে বর্তমানে চার জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন। আর বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে ১০ জন শিক্ষক-শিক্ষিকা। হাজারীহাট ঘেঁষে অবস্থিত হলে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যালয়টিতে লেখাপড়া মনোরম পরিবেশ বিদ্যমান রয়েছে। কারণ এ বিদ্যালয়ের সামনে রয়েছে একটি বিরাট খেলার মাঠ। আর পূর্ব প্রান্তে রয়েছে একটি সুবিশাল পুকুর। তবে বিদ্যালয় ভবনের পশ্চিম প্রান্তে হাজারীহাটের বিভিন্ন দোকানপাটও রয়েছে। বিদ্যালয়টির উত্তর দিকে হাজারীহাট – তারাগঞ্জহাট উপজেলা পাকা সড়ক। মূলতঃ সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও রবিবার রাতে বেলা হাজারীহাটটির  হাটবার। এএছাড়া প্রতিদিন বাজার বসে এখানে। ফলে হাট বাজারের কারণে বিদ্যালয়ের লেখাপড়ার কোন রকম ব্যাঘাত ঘটে না।
কিন্তু কিছু দখলদার কর্তৃক হাজারীহাট – তারাগঞ্জহাট উপজেলা পাকা সড়কের এবং বিদ্যালয়ের উত্তর দিকের জায়গায় দখল করে জনৈক মাহাবুব, কৃষক রায় ও বুদারু দোকান ঘর তৈরি করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। আর সর্বশেষ সাম্প্রতিক সময়ে অহেদুল নামের আরো একজন দখলদার একটি দোকান ঘর তৈরি করছেন। ফলে বিদ্যালয় ভবনের শ্রেণি কক্ষের উত্তরে জানালা একেবারে বন্ধ হয়ে পড়েছে। এতে করে বিদ্যালয়ের ভবনের শ্রেণিকক্ষের জানালা দিয়ে প্রকৃতির আলো বাতাস প্রবেশে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আর বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পর্যাপ্ত আলো বাতাসের অভাবে প্রাত্যহিক পাঠদান কার্যক্রমের ব্যাঘাত হচ্ছে। দখলদারদের তৈরি করা দোকান ঘরের কারণে শ্রেণি কক্ষের পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে না পারায়  শিক্ষার্থীরা অস্বস্তিকর পরিবেশে পাঠদান করছেন। এতে অনেক শিক্ষার্থী আবার মাঝে মধ্যে অসুস্থও হয়ে পড়ছেন।
এ অবস্থান দখলদার কর্তৃক সড়কের ও বিদ্যালয়ের জায়গায় অবৈধভাবে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের জানালা ঘেঁষে তৈরি করা দোকানঘর উচ্ছেদের জন্য সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার মো. মুহিউদ্দিন গত ৭ জুলাই ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ