• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পদ্মা সেতুতে একদিনের টোল আদায়ে নতুন রেকর্ড

সিসি নিউজ ডেস্ক ।। পদ্মা সেতুতে এক দিনে টোল আদায়ে নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু থেকে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা এখন পর্যন্ত একদিনে সেতুতে সর্বোচ্চ টোল আদায়।

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মোট ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে বলে জানান তিনি। বলেন, এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে পার হয়েছে ২৯ হাজার ৬৬৭টি গাড়ি। সে প্রান্তে টোল আদায় হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫০ টাকা।

একই সময়ে জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে ১২ হাজার ৫৬টি। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

গত ২৬ জুন চালুর পর পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত ১ জুলাই। সেদিন ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয় সেতুতে। ওই দিন ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পদ্মা সেতু পারাপার হয়।

যান চলাচল শুরুর দ্বিতীয় দিন (২৭ জুন) মাওয়া প্রান্তে ২২ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়। বিপরীতে টোল আদায় হয় ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ১০ হাজার ৫৯৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় ১ কোটি ৫ লাখ ১০ হাজার ৯০০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ১৮৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৫০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ