• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দক্ষিণ আফ্রিকার পানশালায় ১৫ জনকে গুলি করে হত্যা

সিসি নিউজ ডেস্ক।। দক্ষিণ আফ্রিকার সোয়েটো উপশহরের একটি পানশালায় (বার) অন্তত ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে ঢুকে একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরে একটি সাদা মিনিবাসে করে তারা পালিয়ে যায়। এ হামলার কোনো উদ্দেশ্য জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

খবরে বলা হয়েছে, হাসপাতালে থাকা ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

গৌতেং প্রদেশের পুলিশপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা বিবিসিকে বলেছেন, গুলিবর্ষণের ঘটনাটি ‘পানশালার নিরীহ খদ্দেরদের ওপর একটি ঠাণ্ডা মাথার হামলা’ বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলি অস্বাভাবিক ঘটনা নয়। এর সঙ্গে প্রায়ই সংঘবদ্ধ চক্র বা মদ্যপানের সম্পর্ক থাকে। তবে ১৫ জন নিহতের বিষয়টি একটি ব্যতিক্রমী উচ্চ মৃত্যুর সংখ্যা। দেশটির পূর্ব লন্ডন শহরের একটি বারে ২১ জন তরুণের গ্যাস বা বিষ প্রয়োগে মৃত্যুর ঘটনার কিছুদিন পরেই এটি ঘটল।

সূত্র : বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ