সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর উদ্যোগে গত দুই দিনে পৃথক স্থানে ১৮১টি দুস্থ পরিবারের মাঝে কোরবানি গরু মাংস বিতরণ করা হয়েছে। সংস্থার বাংলাদেশ কোরবানি প্রজেক্ট -২০২২এর আওতায় ওই মাংস বিতরণ করা হয়। আজ সোমবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার শাইল্যার মোড় এলাকায় সংস্থার ফিল্ড অফিসে আনুষ্ঠানিকভাবে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
বাঙ্গালীপুর ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ মোঃ শাহাজাদা সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে কোরবানির মাংস তুলে দেন।
এ সময় মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সৈয়দপুর ফিল্ড অফিসের এডমিশন এন্ড ফ্রন্ট ডেক্স অফিসার মোঃ আখতারুজ্জামান হেলাল, বাঙ্গালীপুর ইউনিয়নের পরিষদের সদস্য মোঃ আনিছুর রহমান, সমাজসেবক আব্দুল আজিজ, সাংবাদিক জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন সেখানে বাঙ্গালীপুর ইউনিয়নের ১১৬ জন দুস্থ পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণ করা হয়েছে।
এর আগে ঈদের দিন বিকেলে সৈয়দপুর উপজেলা কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও সংস্থাটির পক্ষ থেকে ৬৫ জন দুস্থ পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণ করা হয়।
কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লানচু হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে ওই মাংস তুলে দেন।
এ সময় মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সৈয়দপুর ফিল্ড অফিসের এডমিশন এন্ড ফ্রন্ট ডেক্স অফিসার মোঃ আখতারুজ্জামান হেলাল, পূর্ব বেলপুকুর সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।