নিহত রুবাইয়া জান্নাত রিমি উপজেলার বেতদিঘী ইউনিয়নের চক এনায়েতপুর মাদিলাহাট গ্রামের ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের মেয়ে।
সে চলতি বছরে উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
সোমবার (১১ জুলাই) দুপুর দেড়টায় তার নিজ গ্রামে এই মার্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, আনুমানিক দুপুর দেড়টার দিকে রুবাইয়া জান্নাত রিমি তার ৮ বছরের ছোট ভাই মোরছালিনকে বাড়ীর পার্শ্বের পুকুরে ডুবে যেতে দেখে। এসময় রিমি ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাপিয়ে পড়ে, কিন্তু বড়বোন রিমি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।এদিকে বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে দ্রুত পুকুরে নেমে তাদের দুই ভাই বোনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কত্যর্বরত চিকিৎসক রিমিকে মৃত্যু ঘোষনা করেন। মারা যায় ছোটো ভাই মোরসালিন।
সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, রুবাইয়া জান্নাত রিমি চলতি বছর তাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ গ্রহণ করার কথা ছিল। সে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল।