• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতির নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

সিসি নিউজ ।। আসন্ন নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন -২০২২ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার রাতে নির্বাচন পরিচালনা কমিটি ওই মতবিনিময় সভার আয়োজন করে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন রেলওয়ে মাঠ এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই সভা হয়েছে।
মতবিনিময় সভায় জানানো হয়, নীলফামারী জেলা মাইক্রোবাস,পিকআপ ও কার মালিক সমিতি একটি রেজিষ্ট্রেশনভূক্ত সংগঠন। যার রেজিঃ নং-রাজ -১৮২৯/৯৯। প্রায় ২১/২২ বছর আগে এই সংগঠনটির আত্ম প্রকাশ ঘটে। জেলার প্রাচীনতম এ সংগঠনটির প্রধান কার্যালয় সৈয়দপুরে অবস্থিত। আগামী ২২ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন রেলওয়ে মাঠ এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সংগঠনের কার্যকরী কমিটির মোট পদ সংখ্যা আটটি। এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে সংগঠনের আটটি পদের বিপরীতে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবর্তীণ হয়েছেন। এর মধ্যে সমিতির সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ চারজন প্রার্থী হয়েছেন। আর সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে তিনজন, যুগ্ম- সাধারণ সম্পাদক পদে তিন জন, কোষাধ্যক্ষ পদে তিনজন, সড়ক সম্পাদক পদে তিনজন এবং কার্যকরী সদস্যের দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী।
নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামারপুকুর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শওকত হায়াত শাহ্।
নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুই জন কমিশনার হলেন মো. মিজানুর রহমান লিটন ও কুতুব উদ্দিন আলো।
মতবিনিময় সভা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই জন কমিশনার উপস্থিত ছিলেন। তারা আগামী ২২ জুলাই সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনের ভােট গ্রহণ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য মতবিনিময় সভায় উপস্থিত সংবাদকর্মীদের সকলের সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সৈয়দপুর উপজেলা শহরে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলর সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ