• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড় ভূমিহীন ও গৃহহীনমু্ক্ত জেলা হিসেবে ঘোষনা

পঞ্চগড় প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা বলে ঘোষনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘোষনার পর পরই দেশের সবকটি জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়। প্রধানমন্ত্রী কার্য্যালয়ের অধীনে স্থানীয় প্রশাসন আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় সর্বউত্তরের জেলা পঞ্চগড়কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী। বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী এই ঘোষনা দেন ।
বৃহস্পতিবার এই উপলক্ষে উপজেলার মাহানপাড়া আশ্রয়ন প্রকল্পে এক অনুষ্ঠানের  আয়োজন করেন পঞ্চগড় জেলা প্রশাসন।  অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড় -১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিয়া, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপকারভোগী ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলায় ৩টি পর্যায়ে মোট ৪ হাজার ৮৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এতে মোট ১৫ হাজার ১৫৯ জন আশ্রয়হীন মানুষ তাদের ঠিকানা খুঁজে পাচ্ছে। প্রথম পর্যায়ে ১ হাজার ৫৭টি ও ২য় পর্যায়ে ১ হাজার ৩৫৯টি পরিবারকে শতক জমি সহ একক ঘর প্রদান করা হয়েছে। এছাড়া ৩য় পর্যায়ের প্রথম ধাপে ১ হাজার ২১ টি পরিবারকে একক গৃহ প্রদান  করা হয়েছে। ৩য় পর্যায়ের ২য় ধাপে আগামী ২১ জুলাই ১ হাজার ৪১৩টি পরিবারকে জমি সহ একক ঘর প্রদান করার মধ্যে দিয়ে পঞ্চগড়কে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরো জানান, এসব আশ্রয়ন প্রকল্পে মোট ২ হাজার ৫০০ স্কুল গামী শিশু রয়েছে। এছাড়া প্রতিটি আশ্রয়ন প্রকল্পের ১ থেকে ৩ কিলোমিটারের মধ্যে স্কুল-কলেজ, হাট-বাজার, স্বাস্থ্য কেন্দ্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন আয় বর্ধক কাজের সুবিধা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ