সিসি নিউজ।। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতির (রেজিঃ নং- রাজ-১৮২৯/৯৯) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২। শুক্রবার (২২ জুলাই) শহরের রেলওয়ে স্টেশন সড়কে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ওই নির্বাচনের ভোট গ্রহন করা হয়। সংগঠনের সদস্য প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোনায়েম হোসেন ও সাধারণ সম্পাদক কাইয়ুম খান ডলফিন নির্বাচিত হয়েছেন। এতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. নুরুল আমিন প্রামানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. আরমান, কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ার হোসেন, সড়ক সম্পাদক পদে মো. আব্দুল মান্নান এবং কার্যকরী সদস্য পদে কাজী ফিরোজ আলম ও মুস্তাক আহমেদ।
নির্বাচনে সমিতির ৩৯১জন সদস্য ভোটারের মধ্যে ৩৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে জুম্মা নামাজের বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এ নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক মো. শওকত হায়াত শাহ্। এ কমিটির অন্য দুইজন সদস্য হলেন মো. মিজানুর রহমান লিটন ও কুতুব উদ্দিন আলো।
এ নির্বাচনে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল রিটার্নিং অফিসার এবং সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম নান্নু ও কলেজ শিক্ষক আহসান উদ্দিন বাদল প্রিজাইডিং অফিসারের হিসেবে দায়িত্বে ছিলেন ।
উল্লেখ্য, নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতির প্রধান কার্যালয় সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত। সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যকরী কমিটির আটটি পদে মোট ২৫জন প্রার্থী প্রতিদ্ব›দ্বী অবতীর্ণ হন।