• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রেলওয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে আলোচনাসভা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বিদ্যালয়টির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা।

এ সময় উপদেশমূলক বক্তব্য দেন ১৯৮৬ থেকে ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা। আলোচনাসভায় পূনর্মিলনী সফল ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে
একটি যোগাযোগ কমিটি গঠন করা হয়।সর্বসম্মতিতে কমিটির আহবায়ক করা হয় ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক আব্দুল আউয়ালকে। আর সমন্বয় কমিটি আহ্বায়ক নির্বাচিত হন আবু জাফর সিদ্দীক সুইট। এতে সদস্য সচিব হন ১৯৯০ ব্যাচের আব্দুল হাফিজ হাপ্পু। যুগ্ন আহ্বায়ক হলেন আরিফুর রহমান সুমন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ওয়াসিম বারী জয় ও ঠিকাদার আসাদুল ইসলাম আসাদ। কমিটির সদস্যরা হলেন হোসনে আরা লিপি, রেজা মাহমুদ, গোলাপ হোসেন, নাজমা পারভীন প্রমূখ।
সভায় পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পূনর্মিলনী অনুষ্ঠানের তারিখ নির্ধারণসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ