সিসি নিউজ।। নীলফামারীতে সৈয়দপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিয়েশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় এবং জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজন করে। নীলফামারী জেলা সদরের নটখানাস্থ টিএলএম প্রশিক্ষন কেন্দ্রে বৃহস্পতিবার (২৭ জুলাই) ও গত বুধবার (২৮জুলাই) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নীলফামারী সির্ভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন এবং সৈয়দপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী উপস্থিত ছিলেন । প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. মোনাক্কা আলী, নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার। দুইদিন ব্যাপী প্রশিক্ষণে জানো প্রকল্পের পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ এর রংপুর জানো প্রকল্পের মাল্টিসেক্টোরাল গভার্নেন্স ম্যানেজার গোলাম রাব্বানী। নীলফামারী ইএসডিও’র জানো প্রকল্প এর সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোছা. পোরসিয়া রহমান প্রশিক্ষণটি সঞ্চালনা করেন। প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, জেলা ও উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, নিরাপদ খাদ্য কি, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং জানো প্রকল্পের সম্পৃকতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।