• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকসেবীর পৃথক মেয়াদে কারাদন্ড

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে মাদকসেবন করার দায়ে ৫ মাদকসেবীকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জায়েদ আল জাফরীর নেতৃত্বে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের হাতিখানা কবরস্থান, অফিসার্স কলোনী, ভাই ভাই নার্সারী ও ফাইভ স্টার মাঠ এলাকা থেকে প্রকাশ্যে মাদকসেবন করা অবস্থায় পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকসেবনে দায়ে তাদের প্রত্যেককে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন।
দন্ডপ্রাপ্তরাা হচ্ছে, শহরের বানিয়াপাড়া এলাকার মৃত. দেলোয়ারের পুত্র মাসুম (২০), একই এলাকার মৃত. ইব্রাহীমের পুত্র আজাদ (২৭), আব্দুল মজিদের পুত্র রবিউল ইসলাম (২৬), অফিসার্স কলোনী এলাকার আলমের পুত্র রাজু (৩১) ও মুন্সিপাড়া এলাকার হায়দার আলীর পুত্র আকবর আলী (১৯)। পরে এদের মধ্যে রাজু, আজাদ ও আকবর আলীকে ১৫ দিন করে, মাসুমকে ৭ দিন ও রবিউল ইসলামকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ