
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টী ভারাহুত উচবিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযাগে ওই বিদ্যালয়ের অফিস সহকারী জাহাঙ্গীর হাসানকে আটকের পর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে তাকে ওই বিদ্যালয় এলাকা থেকে আটক করে আজ মঙ্গলবার বিকেলে তাকে জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবকরা উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে এ ব্যপারে লিখিত অভিযােগ দাখিল করলে সােমবার বিকালে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর অপরাধ স্বীকার করলে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় ।
ভুক্তভাগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযােগে জানা যায়, বিদ্যালয়ের অফিস সহকারী জাহাঙ্গীর হাসান দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের কৌশলে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি অভিভাবকরা জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ প্রশাসনকে অবগত করেন।
বিদ্যালয়র প্রধান শিক্ষক নাজমা আক্তার বানু বলেন, “কয়েকদিন আগে ঘটনা জানতে পেরেছি। অপরাধী হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরশাদুল হক বলেন, “এক সপ্তাহ আগে ৯ম শ্রণির এক ছাত্রীর অভিভাবক বিষয়টি আমাকে জানান। জাহাঙ্গীর যদি অপরাধী হয় তাহলে তার বিরুব্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরো জানান, “অভিযােগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ ব্যাপার গতকাল রাতে মামলা হলে আজ মঙ্গলবার বিকেলে তাকে জয়পুরহাট আদালতে হাজির করা হয় এবং আদালতের নির্দেশে জাহাঙ্গীরকে জেল হাজতে পাঠানো হয়।