• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর থেকে উদ্ধার হলো নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র

সিসি নিউজ।। নিখোঁজের পাঁচ দিন পর সৈয়দপুর থেকে উদ্ধার হলো নীলফামারীর ডোমার উপজেলার ডারকামারী আমজোড়াচাঁদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার দুই ছাত্র। বুধবার বিকাল তিনটার দিকে ডোমার থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধি ডেস্ক এবং সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে ডোমার থানা পুলিশ।

ওই দুই ছাত্র হলেন, জোড়াবাড়ি এলাকার মোঃ বাচ্চা মিয়ার ছেলে নুর জামাল (১২) ও একই এলাকার আজিজুল ইসলামের ছেলে মোঃ রিপন ইসলাম (১২)।

থানা সুত্রে জানা গেছে, গত ২৯ জুলাই মাদ্রাসা হতে দুপুরে খাবারের জন্য বাড়ি যাওয়ার সময় তারা নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে তাদের না পাওয়ায় ৩০ জুলাই ডোমার থানায় দু’টি সাধারণ ডায়েরী করে দুই পরিবার। এরপর ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ তথ্য প্রযুক্তির মাধ্যমে সৈয়দপুরে তাদের অবস্থান সনাক্ত করে। এতে ডোমার থানার এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সৈয়দপুরের বিভিন্ন  স্থানে অভিযান পরিচালনা করে রাবেয়া মোড়ের লিটনের চায়ের দোকান হতে তাদের উদ্ধার করে। তারা দুইজনেই অভিমান করে সৈয়দপুরে চলে যায় বলে পুলিশ জানায়।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, পুলিশের নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধি ডেস্কের দায়িত্বরত এসআই জেসমিন আক্তার উদ্ধার হওয়া ওই দুই ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর করে।

নুর জামালের বাবা মোঃ বাচ্চা মিয়া বলেন, আমার ছেলে নিখোঁজ হওয়ায় খুব দুশ্চিন্তা ও ভয়ে ছিলোম। পুলিশ আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। ডোমার থানা পুলিশের জন্য অনেক দোয়া করি।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, দুই মাদ্রাসা ছাত্র অভিমান করে সৈয়দপুরে গিয়ে একটি হোটেলে কাজ করে সেখানেই থাকতো। তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ