• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পাচারকারীর ব্যাগে মিলল ৮০ হাজার ইউএস ডলার

সিসি নিউজ ডেস্ক।। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ৬ বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে বিশেষ চোরাচালান পণ্য ভারতে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ৬ বিজিবির অধীনস্থ ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির এবং টহল কমান্ডার নায়েক ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্ত পিলারের ৮৫ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন অজ্ঞাত ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। তিনি তার নিকট থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যান। বিজিবি ধাওয়া করলেও অভিযুক্তকে ধরতে ব্যর্থ হয়। পরে ব্যাগটি জব্দ করে কাগজে মোড়ানো ৮টি বান্ডিল থেকে মোট ৮০ হাজার ইউএস ডলার জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

৬ বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, ইউএস ডলারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।

উৎস: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ